1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু

মাস্কের সঙ্গে খুলে এলো নকল দাড়ি, খেলেন গণধোলাই

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫২ সময় দর্শন

অনলাইন ডেস্ক: মাহফিলে এক ভুয়া হুজুরকে গণধোলাই দিয়েছে উপস্থিত জনতা। সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বালথি ঈদগাহের পাশে অবস্থিত আবুল ফারহা সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ময়দানে ২৫তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলের দ্বিতীয় দিনে গত শুক্রবার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেওয়ার কথা ছিল আলহাজ হাফেজ মাওলানা মো. আবুল কালাম আজাদের।

নির্ধারিত সময়ে যথারীতি এক জন হুজুর আসেন এবং মাওলানা আবুল কালাম আজাদ বলে নিজের পরিচয় দেন। মুখে মাস্ক থাকায় তাকে চেনা যাচ্ছিল না।

কিন্তু মাহফিলে আগত লোকজনের সন্দেহ হলে তারা তার প্রকৃত পরিচয় জানতে চান। একপর্যায়ে হুজুরের মুখের মাস্ক খুলতে বলেন তারা, কিন্তু তিনি মাস্ক খুলতে রাজি হন না।

এসময় পাশে থাকা ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান হুজুরের মুখের মাস্ক ধরে টান দিলে মাস্ক খুলে আসে এবং সেই সঙ্গে ভুয়া হুজুরের জারিজুরি ফাঁস হয়ে যায়।

মাস্কের সঙ্গে খুলে আসে হুজুরের মুখের নকল দাড়িও। দেখা যায়, মাওলানা আবুল কালাম আজাদ নয়, তার জায়গায় অচেনা এক লোক বসে আছে। এতে উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়ে সেই ভুয়া হুজুরকে গণধোলাই দেয়।

মাহফিলে আগত এক জনের কাছ থেকে জানা যায়, সেই ভুয়া হুজুরের নাম মো. মজিবুর রহমান, যিনি এফডিসির একজন মেকাপ ম্যান। যদিও দাবি করা হয় যে, তিনি এক জন হাফেজ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host