1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু

মাশরাফিকে পুনরায় দলে নেওয়ার দাবিতে রাস্তায় ভক্তরা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৬০৫ সময় দর্শন

সংবাদ ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে পুনরায় দলে নেওয়ার দাবিতে রাস্তায় নেমেছেন সিলেটের ভক্ত-সমর্থকরা।

শনিবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও সমাবেশ করে এ দাবি জানিয়েছেন তারা। মানববন্ধনের আয়োজন করে ‘মাশরাফি ফ্যান ক্লাব’ নামের একটি সংগঠন।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, মাশরাফি এখনো ফুরিয়ে যাননি, যার উজ্জ্বল দৃষ্টান্ত বঙ্গবন্ধু টি টুয়েন্টি টুর্নামেন্টের পারফরমেন্স। ক্রিকেটের জন্য অন্তঃপ্রাণ মাশরাফিকে জাতীয় দলে রাখা না হলে তার প্রতি অবিচার করা হবে। দেশের ক্রিকেটও ক্ষতিগ্রস্ত হবে। তাই দেশের ক্রিকেটের স্বার্থে মাশরাফিকে পুনরায় জাতীয় দলে ফিরে নিতে হবে।

মাশরাফি ফ্যান ক্লাবের আহ্বায়ক আব্দুল আলীম তুষারের সভাপতিত্বে ও কাজী মাকসদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি আল আজাদ।

এছাড়া উপস্থিত ছিলেন- এনটিভি ইউরোপের ব্যুরো প্রধান সাজলু লস্কর, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মিঠু দাস জয়, হাবিবুর রহমান পাবেল, জাবেদ রহমান, শরীফ মোবারক সুমন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host