1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু

মাদারীপুরে গর্ভবতীকে হামলা করে টাকা লুট:বাচ্চা নষ্ট হবার সম্ভাবনা

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯৬ সময় দর্শন

মাদারীপুরে গর্ভবতী মহিলার উপর হামলা করে ঘর থেকে টাকা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গর্ভবতী মহিলা তার পেটের বাচ্চা নষ্ট হতে পারে বলে মনে করছেন । এ ঘটনায় গর্ভবতী, শিল্পি বেগম ২৬ সেপ্টেম্বর (শনিবার) মাদারীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছে। অভিযোগ সুত্রে জানা যায়, অভিযুক্ত (১) মাছুদ আকন (৩০) পিতা: লতিফ আকন (২) লতিফ আকন (৫৫) পিতা: মৃত নেছার উদ্দিন আকন (৩) রোকেয়া বেগম (৫২) স্বামী: লতিফ আকন (৪) শান্তা আক্তার (২২) পিতা: লতিফ আকন সর্ব সং পশ্চিম হাজরাপুর থানা মাদারীপুরের সাথে একই এলাকার বাদী শিল্পি বেগম স্বামী জুলহাস আকন এর পরিবারের পূর্ব থেকে বিভিন্ন বিষয়ে শত্রুতা ছিল।

 

এই শত্রুতার কারনে বিবাদীরা বাদী পরিবারকে গালিগালাজ এমনকি খুন করার হুমকি-ধামকি দিত। গতকাল ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) ৩ টার দিকে আসামীরা বাদীর বাসার সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে লাগে, এসময় বাদীর স্বামী জুলহাস তাদের গালিগালাজ করিতে নিষেধ করিলে আসামীগন জুলহাসকে মারধর শুরু করে। স্বামীকে রক্ষা করতে গেলে বাদী শিল্পি বেগমের উপরও আসামীরা হামলা করে। বাদির তলপেটে একাধিক লাথি মারায় বাদী গর্ভবতী থাকায় গর্ভের সন্তান নষ্ট হতে পারে বলে বাদী অভিযোগে উল্লেখ করে। আভিযোগে বাদী আরও উল্লেখ করে, এসময় বাদীর ঘর থেকে আসামীরা ৪০,০০০ (চল্লিশ হাজার টাকা) নিয়ে যায়।

 

এ বিষয়ে বাদী শিল্পি বেগম বলেন, বিবাদীরা এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে কথা বলে না। ওরা আমার তলপেটে লাথি মারায় এখনও আমার ব্লেডিং হচ্ছে। আমি আমার ও আমার স্বামীর উপর হামলা, আমার ঘর থেকে টাকা লুট ও আমার বাড়ি ভাঙচুরের বিচার চাই। এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোক করেছে। আমরা অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host