1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

মাদককাণ্ডে অভিনেত্রী দিয়ার সাবেক ম্যানেজারসহ গ্রেফতার-৪

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৬২২ সময় দর্শন

সংবাদ ডেস্ক: বলিউডের মাদককাণ্ডে এবার নাম জড়াল দিয়া মির্জার। অভিনেত্রীর সাবেক ম্যানেজারসহ চারজনকে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) গ্রেফতার এই চারজনের দুজন ভারতীয়, দুজন ব্রিটিশ নাগরিক।

এক বিবৃতিতে এনসিবি জানিয়েছে, গোপনসূত্রে খবর পেয়ে শনিবার বান্দ্রার (পশ্চিম) এক আবাসন থেকে উদ্ধার হয় গাঁজা ভর্তি একাধিক ক্যুরিয়ার। গ্রেফতার দুই ভারতীয়ের মধ্যে একজন দিয়া মির্জার সাবেক ম্যানেজার রাহিলা ফার্নিচারওয়ালা। অপরজন রাহিলার বোন শাইস্তা- দুজনের কাছ থেকেই গাঁজা উদ্ধার করা হয়েছে।

যশবন্ত হাইটস নামের ওই বহুতল থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। আবাসন থেকে গ্রেফতার হন সাজনানি নামের এক বিদেশি নাগরিক। মোটা গাঁজার পরিমাণ ২০০ কেজি।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে মুম্বাইয়ের একাধিক প্রভাবশালীর কাছে মাদক সরবরাহের কাজ করতেন সাজনানি। এ কাজে তাকে পূর্ণ সহায়তা করতেন করণ দিয়ার প্রাক্তন ম্যানেজার রাহিলা ও তার বোন শাইস্তা।

চারজনকে গ্রেফতার করে তদন্তকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে এনসিবি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে যুক্ত আর্থিক তছরূপের মামলার তদন্তে নেমে রিয়ার মাদকযোগের খোঁজ পায় এনফোর্সমেন্ট ডাইরেক্টোরেট (ইডি)। এরপর ইডির ডাকে তদন্তে যোগ দেয় কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা। তারপর থেকে একের পর এক হাইপ্রোফাইল ব্যক্তিদের নাম জড়িয়েছে বলিউডের মাদককাণ্ডে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host