1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

মাওলানা রফি উদ্দিনের ইন্তেকালে তা‘লীমুল কুরআন ফাউন্ডেশনের শোক

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৬৮ সময় দর্শন

তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা রফি উদ্দিন আহমাদের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল কালাম পাটওয়ারী ও সেক্রেটারি মাওলানা আবদুল হালিম।

মঙ্গলবার এক শোক বাণীতে তারা বলেন, মাওলানা রফি উদ্দীন আহমাদ বরেণ্য আলেমে দীন। তিনি তা‘লীমুল কুরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লগ্ন সদস্য থেকে আমৃত্যু দায়িত্ব পালন করেছেন। কোরআন ভিত্তিক সমাজ কায়েম, কোরআনের আলোকে চরিত্র গঠন ও ভালো মানুষ তৈরির লক্ষ্যে বাংলাদেশে কোরআনের শিক্ষা ও প্রশিক্ষণ পদ্ধতি সহ সামগ্রিক কাজে তিনি আন্তরিকতা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তিনি ছিলেন দলমত নির্বিশেষে সকল মানুষের নিকট গ্রহণযোগ্য একজন দা’য়ী। দেশ, জাতি ও মানুষের কল্যাণে তিনি সব সময় ছিলেন নিবেদিত প্রাণ।

আল্লাহ তা’য়ালা তাকে মাফ করুন, নেক আমল সমূহ কবুল করুন ও জান্নাতুল ফেরদাউসে উচ্চ মাকাম দান করুন। আমরা তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। মহান রাব্বুল আ’লামীন তাদেরকে সবরে জামিল দান করুন।

মাওলানা রফি উদ্দিন আহমাদ বার্ধক্যজনিত কারণে রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় ৬ জুলাই সকালে ৮২ বছর বয়সে ইন্তেকাল করেন। দুই দফা জানাজা শেষে সোমবার সকালে নোয়াখালীর কোম্পানীঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host