1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

মদপানে ৬ জনের মৃত্যু, বিক্রেতা হোমিও চিকিৎসক আটক

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৪৮ সময় দর্শন

খুলনায় ঘরে তৈরি দেশি মদপানে ছয়জনের মৃত্যুর ঘটনায় মদ বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. আবু তারেক।

আটক ব্যক্তি হোমিওপ্যাথি চিকিৎসক মোসলেম আলী (৭৮)। নগরীর রায়েরমহল পশ্চিম পাড়া মালেক সড়কে চেম্বারের আড়ালে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করে অবৈধভাবে মদ তৈরি ও বিক্রি করতেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা ধারণা করছেন, বিষাক্ত উপাদানে তার হাতে তৈরি মদ পান করে গত কয়দিনে ৬ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে সম্প্রতি আরও কিছু মানুষ এলাকায় মারা গেছে, যারা ওই ডাক্তারের গ্রাহক ছিলেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আবু তারেক বলেন, শুক্রবার ও শনিবার দক্ষিণ ৫ জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে রাসেল সরদার নামে আরও এক ব্যক্তি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার থুকড়া এলাকায়।

তিনি জানান, শেখ মোসলেম আলি দীর্ঘদিন ধরে এলকোলি নামের মাদক, ঘুমের ওষুধ ও চুনের পানি দিয়ে ঘরে বসে মদ তৈরি করতেন। যা চিকিৎসার ভাষায় বিষাক্ত মদ। আড়ংঘাটা থানার পূর্ব বিল পাবলা মদিনা নগর এলাকার একটি ঘেরে বসে কয়েকজন সেই মদ পান করেন। অসুস্থ হয়ে পড়লে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়। শুক্রবার রাতে একজন এবং শনিবার আরও ৪ জন মারা যান। রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত মদ বিক্রেতাকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত মোসলেম আলী অসুস্থ হয়ে পড়লে তাকে প্রিজন সেলে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, মৃত ব্যক্তিদের মধ্যে খুলনা মহানগরীর বয়রার বাসিন্দা ৪ জন, পিরোজপুরের একজন এবং ডুমুরিয়ার একজন রয়েছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, খুলনায় অবৈধ ভাবে মদ তৈরি করছেন এমন তথ্য আমাদের জানা নেই। পত্রিকায় মাধ্যমে জানতে পেরেছি মদ পানে ৫ জনের মৃত্যু হয়েছে। অবৈধ মদ বিক্রেতাদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি দাবি করেন।

সূত্র: আমার দেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host