1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু

ভাঙ্গুড়া হাটে গরুর মৃত্যুতে ব্যাপারির লোকসান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬৩ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় তীব্র গরমে স্ট্রোক করে সবুজ আহম্মেদ নামে এক ব্যাপারির প্রায় সাড়ে ৩ মণ ওজনের একটি গরু মারা গেছে। শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকালে পৌর সদরে শরৎনগর বাজার পশুর হাটে এ গরুটির মৃত্যু হয়। সবুজ পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার সাকুয়াদিঘী গ্রামের বাসিন্দা।

ব্যাপারি সবুজ আহম্মেদ বলেন,সকালে তিনি ও তার ছোট ভাই মনি গরু কিনতে আসেন শরৎনগর হাটে। সারাদিন হাটে ঘুরে তারা ৮টি গরু ক্রয় করেন। দুপুরে ওই গরুটি ভালো ছিল। কিন্তু বিকালে হঠাৎ করে গরুটি দাপাদাপি করছে। দুই চোখের মণি উল্টে গেছে। অল্প সময়ের মধ্যেই গরুটি ধপাস করে মাটিতে পড়ে যায়। তিনি বলেন,গরুটি অসুস্থ হলে হাটে কোনো ডাক্তারকে পাইনি। তবে ৪২ হাজার টাকা দিয়ে গরুটি কিনেছিলেন তিনি।

হাটে কর্তব্যরত পশু চিকিৎসক মোঃ রঞ্জু আহম্মেদ বলেন,গরুটি অসুস্থ হওয়ার বিষয়ে হাট কমিটি এবং গরুর ব্যাপারি তাকে কিছুই জানায়নি। তবে তার দাবি,তীব্র গরমে স্ট্রোক করে গরুটি মারা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host