1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু

ভাঙ্গুড়া প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক সাংবাদিক হেলালের আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৫৪৩ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি অধ্যক্ষ মোহাম্মদ আবুল হাসান সিদ্দিকী হেলালের দ্রুত আরোগ্য কামনা করে মঙ্গলবার রাতে ভাঙ্গুড়া প্রেসক্লাবে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক ইত্তেফাক ও ডেইলি নিউ নেশন পত্রিকার প্রতিনিধি অধ্যাপক মাহবুব উল আলম এর সভাপতিত্বে সাংবাদিক হেলালের সম্পুর্ণ সুস্থতা কামনা করে এই দোয়া মাহফিলে মহান আল্লাহর দরবারে মোনাজাত পরিচালনা করেন সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মসজিদের পেশ ইমাম হাফেজ কারী মো: আশরাফ আলী।

প্রেসক্লাব আয়োজিত এই দোয়া মাহফিলে অংশ নেন হেলালের বড় ভাই মির্জাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী বাচ্চু,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এবং দৈনিক আমাদের অর্থনীতি ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার সাংবাদিক প্রভাষক গিয়াস উদ্দিন,সাধারণ সম্পাদক ও দৈনিক জনতার প্রতিনিধি মো: আয়নুল হক,সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সময় প্রতিনিধি মো: রায়হান আলী,ভাঙ্গুড়া বার্তার সম্পাদক সাংবাদিক অধ্যক্ষ বদরুল আলম,দৈনিক আমাদের সময় প্রতিনিধি প্রভাষক আব্দুর রহিম,দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মো: মানিক হোসেন, দৈনিক ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি আব্দুল খালেক,দৈনিক কালের কন্ঠ পত্রিকার সাংবাদিক মো: মাসুদ রানা, দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক শাহাবুল ইসলাম পিপুল,প্রতিদিনের সংবাদ প্রতিনিধি ও চলনবিলের আলোর বার্তা সম্পাদক সিরাজুল ইসলাম আপন,সিনিয়র সাংবাদিক সানোয়ার হোসেন,সাংবাদিক মিনু খান, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মনিরুজ্জামান ফারুক ,সাংবাদিক আব্দুল আজিজ ও সাংবাদিক মেহেদি হাসান রানা প্রমুখ।

উল্লেখ্য, মোহাম্মদ আবুল হাসান সিদ্দিকী হেলাল সম্প্রতি রেকটাল টিউমারে আক্রান্ত হন এবং বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে জানান হয় বর্তমানে তিনি ভালো আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host