1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

ভাঙ্গুড়া পৌর আওয়ামীলীগ ও কর্মচারী পৌর এক যোগে করোনা ভ্যাকসিন গ্রহণ

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৪৬৩ সময় দর্শন

মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শি নেতৃত্বে বিশ্ব আক্রান্ত মহামারী করোনার ভয়াল থাবা থেকে বাঙ্গালী জাতিকে সুরক্ষিত রাখতে প্রতিরোধক ভ্যাকসিন সংগ্রহ ও প্রয়োগের মাধ্যমে ঐতিহাসিক অবদান রাখায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ভাঙ্গুড়া পৌর আওয়ামীলীগ এর সকল সদস্য একযোগে করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। বৃহস্পতিবার(১১মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে থেকে তারা পর্যায় ক্রমে এই ভ্যাকসিন গ্রহণ করা শুরু করেন। এই দিনে পৌরসভার অবশিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী তারাও ভ্যাকসিন গ্রহণ করেন। এই ভ্যাকসিন গ্রহণের সময় উপস্থিত থেকে এই কার্য্যক্রমকে উৎসাহিত ও তরান্বিত করেন পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল।
এই দিনে পৌর আওয়ামীলীগ, পৌরসভার কর্মকর্তা কর্মচারী মিলে অর্ধশতাধিক ব্যক্তি উপস্থিত থেকে করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোসাঃ হালিমা খানম।

জানা যায়, করোনা কালে ভাঙ্গুড়া পৌর সভার মেয়র গোলাম হাসনাইন রাসেল নিজের জীবনের তোয়াক্কা না করে পৌরবাসির সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। পৌর এলাকার অলিগলিতে জীবানু নাশক স্প্রে ছিটানো, জনতাকে শারীরিক দুরত্ব নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ,এন্টিবডি তৈরিতে বিনামূল্যে হোমিও ঔষুধ বিতরণ, কোয়ারিন্টিনে ব্যক্তিদের খাবারের ব্যবস্থা করা, কর্মহীন ব্যক্তিদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণসহ নানাবিধ কাজ করে তিনি সহসিকতার পরিচয় দিয়েছিলেন।

এবিষয়ে পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শি নেতৃত্বে মহামারী করোনার ভয়াল থাবা থেকে বাঙ্গালী জাতিকে সুরক্ষিত রাখতে সমপোযুগী পদক্ষেপ গ্রহণ ও অতি অল্পসময়ে প্রতিরোধক ভ্যাকসিন সংগ্রহ ও প্রয়োগের মাধ্যমে ঐতিহাসিক অবদান রেখেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তাঁর নেতেৃত্বে বাংলদেশে আরও অনেকদূর এগিয়ে যাবে বলেও মনে করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host