1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু

ভাঙ্গুড়া পৌরসভার দূর্গোৎসব প্রস্তুতি সভায় মেয়রের সহায়তা পেয়ে হিন্দুরা খুশি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৭২৫ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি : আজ বৃহস্পতিবার পাবনার ভাঙ্গুড়া পৌরসভার সম্মেলন কক্ষে শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে মেয়র গোলাম হাসনাইন রাসেল সভাপতিত্ব করেন।

সুষ্ঠু -শান্তিপুর্ন এবং আনন্দ-উদ্দীপনার সাথে সনাতনি ধর্মের দূর্গোৎসব উদযাপনে আলোচনা সভায় দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন,প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মলয কুমার দেব,সাধারণ সম্পাদক সঙ্গীত কুমার পাল,অনলাইন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ বদরুল আলম,ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ,কাউন্সিলর রফিকুল ইসলাম ও পৌরসভার নয়টি ওয়ার্ড মন্দির কমিটির সভাপতিবৃন্দ।

হিন্দু সম্প্রদায়ের বক্তারা  বিগত পাঁচ বছরে তাদের মন্দির,শ্বশান কিংবা সামাজিক অনুষ্ঠানে মেয়র গোলাম হাসনাইন রাসেলের সহযোগিতার কথা উল্লেখ করে বলেন এমন মেয়র পাওয়া ভাগ্যের ব্যাপার। তারা আরো বলেন,আমরা বার বার ভাঙ্গুড়া পৌরসভার মেয়র হিসাবে গোলাম হাসনাইন রাসেলকেই চাই। মেয়রের প্রতিটি কাজেই তারা খুশি বলেও মন্তব্য করেন।

মেয়র গোলাম হাসনাইন রাসেল সনাতনি ধর্মাবলম্বীদের প্রতিটি কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিক ভাবে সকল সমস্যা সমাধানে নির্দেশনা প্রদান করেন। এছাড়া পৌরসভার প্রতিটি মন্দিরে উৎসবের সাথে পূজা উদযাপনের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।

এসময় পৌরসভার কাউন্সিলরবৃন্দ,হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ,সাংবাদিক,পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host