1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ভাঙ্গুড়া থানা পুলিশের হাতে ইয়াবা ব্যবসায়ী আটক : মাদক বিরোধী অভিযান অব্যাহত

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৬৮৯ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া থানা পুলিশ মঙ্গলবার পৌরসভার শরৎনগর বাজারস্থ বিশ্বকর্মা হোন্ডা সার্ভিসিং এর সামনে থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তার নাম মো: রাসেল শেখ(৩৩)। সে উপজেলার চৌবাড়িয়া উত্তর পাড়ার মৃত রাজন শেখের ছেলে।

পুলিশ জানায়,পুলিশ সুপারের নির্দেশনায় ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মু.ফয়সাল বিন আহসান এর তত্তাবধানে এসআই(নি:)মো: শফিকুল আলম সঙ্গীয় এএসআই মো: কামরুজ্জামান ও ফোর্সের সহায়তায় মঙ্গলবার সকালে মাদক বিক্রির সময় অভিযুক্তকে হাতে নাতে ধরা হয়। এ সময় তার নিকট থেকে ২২ পিচ ইয়াবা জব্দ করা হয়।

এ ব্যাপারে ভাঙ্গুড়ায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীর বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।

ভাঙ্গুড়া থানার ওসি মু. ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,পাবনার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও অত্র সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সজীব শাহরীনের তত্তাবধানে মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানের অংশ হিসাবে আসামীকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন,ভাঙ্গুড়া থানায় মাদক নির্মুল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

এর কয়েকদিন আগে ওসির নেতৃত্বে পুলিশ মাদক ও জুয়াড়ুসহ ছয় ব্যক্তিকে আটক করে। তখন অভিযুক্তদের নিকট থেকে মাদক,জুয়ার তাস ও নগদ টাকা জব্দ করা হয়। পরে তাদের কোর্ট চালান দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host