1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু

ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান রাসেল ও মেয়র আজাদ খান অপসারণ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৩৩৭ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি :
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আদেশে পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম হাসনাইন রাসেল ও ভাঙ্গুড়া পৌরসভার মেয়র মো. আজাদ খানকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে সোমবার উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার কে উপজেলা পরিষদের প্রশাসক নিয়োগ করা হয়েছে। তবে পৌরসভার মেয়রের স্থলাভিষিক্ত কে হচ্ছেন সোমবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো নির্দেশ পাওয়া যায়নি বলে উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার জানিয়েছেন।


গত ১৮ আগস্ট অন্তবর্তীকালিন সরকারের জারিকৃত আদেশে উপজেলা পরিষদ(সংশোধনী)অধ্যাদেশ ২০২৪ এর ধারা ১৩ ঘ প্রয়োগ করে উপজেলা চেয়ারম্যান অপসারণের আদেশে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন উপসচিব মো. আকবর হোসেন। অনুরুপ ভাবে ৩২(ক)প্রয়োগ করে পৌরসভার মেয়র অপসারণের আদেশে রাস্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেছেন উপসচিব মো.মাহবুব আলম।

বিকাল পোনে চারটায় ইউএনও নাজমুন নাহার জানান,সহকারী কমিশনার(ভূমি) তাসমীয়া আক্তার রোজীকে স্থানীয় সরকার বিভাগ ভাঙ্গুড়া পৌরসভার প্রশাসক নিয়োগ করেছেন।।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host