1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

ভাঙ্গুড়ায় হাসিনার ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৩৩৮ সময় দর্শন

ভাঙ্গুড়া সংবাদদাতা :
পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী শেখ হাসিনার ফাঁসির দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছে। সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাবেক সদস্য সচিব নূর মুজাহিদ স্বপনের নেতৃত্বে বিএনপির একটি বিশাল মিছিল পৌরসভার শরৎনগর বাজার ও ভাঙ্গুড়া বাজার প্রদক্ষিণ করে।

পরে শরৎনগর বাজার বটতলার পথ সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি’র সাবেক সদস্য সচিব নূর মুজাহিদ স্বপন,সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাফর ইকবাল হিরোক,পৌর বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম,সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজ,যুবদল সভাপতি ফরিদুল ইসলাম,কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুম,যুবদলের সাবেক সভাপতি ভিপি ফিরোজ আহমেদ,ছাত্রদল সভাপতি হুমায়ন আহমেদ মুন,সেক্রেটারি লিখন সরকার প্রমুখ। নেতা-কর্মীদের ভিড়ে পথসভাটি একসময় জনসভায় রুপ নেয়।

অন্যদিকে সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এড.মো.মজিবর রহমান এর নেতৃত্বে একটি পৃথক মিছিল পৌরশহর প্রদক্ষিণ শেষে পথসভায় বক্তব্য দেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এড.মো.মজিবর রহমান,বিএনপি নেতা আহমেদ শরিফ ও সাইফুল ইসলাম। সাবেক পৌর বিএনপির সভাপতি মো.জাকির হোসেনের নেতৃত্বে বিএনপির অপর একটি মিছিল শেষে পথসভায় বক্তব্য দেন সাবেক পৌর বিএনপির সেক্রেটারি আশরাফুল আলম স্বপন।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং জামাতে ইসলামী’র নেতা-কর্মীরা পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে জামাতের পথ সভায় বক্তব্য দেন নেতৃবৃন্দ।

বক্তারা আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি আখ্যায়িত করে আগস্টের ছাত্রগণআন্দোলনে নির্বিচারে মানুষ হত্যা,বিএনপি-জামাত নেতা-কর্মী হত্যা,গুম,খুন ও বিডিআর হত্যাসহ সকল হত্যাকান্ডের জন্য তার ফাঁসি দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host