1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

স্কুল গেটে লরি চাপায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

মো. মনিরুজ্জামান ফারুক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২১৬ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় স্কুল গেটে তেলবাহী লরির চাপায় আবিদা সুলতানা আন্না (৬) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুটি উপজেলার মল্লিকচক গ্রামের আলিমুল শেখের একমাত্র মেয়ে। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার টেবুনিয়া-বাঘাবাড়ী আঞ্চলিক মহাসড়কের রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় তামান্না খাতুন (৬) নামের আরেক শিশু গুরুত্বর আহত হয়। সে একই গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। উন্নত চিকিৎসার জন্য আহত শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আন্না ও তামান্না রামচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী।

এদিকে এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ইউএনও নাজমুন নাহার,ভাঙ্গুড়া সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আল আমিন, ওসি শফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

থানা-পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর ১২ টার দিকে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের ক্লাস শেষ হওয়ায় ক্ষুদে শিক্ষার্থীরা স্কুল গেটে গিয়ে জড়ো হয়। এসময় চাটমোহর থেকে ছেড়ে আসা বাঘাবাড়ীগামী তেলবাহী একটি লরি আন্না ও তামান্নাকে চাপা দেয়। এতে আন্নার মাথার মগজ বের হয়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং তামান্না গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন তামান্নাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে। তেলবাহী লরিটি থানা হেফাজতে রাখা হয়েছে। ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদেরক আটক করা যায়নি। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host