1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

ভাঙ্গুড়ায় স্কুল ছাত্রী নিখোঁজের ১৭ দিন পর উদ্ধার: পিতার হেফাজতে রাখার নির্দেশ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ১০২৪ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া পৌরসভার বিজ্ঞান স্কুলের ছাত্রী রোদেলা আকন্দ (১৬) নিখোঁজের ১৭ দিন পর বুধবার (৭ জুলাই) পুলিশ তাকে উদ্ধার করেছে।

জানাগেছে,বুধবার সকাল সাড়ে দশটার দিকে জনৈক ব্যক্তি ফোন দিয়ে পুলিশকে জানায় একটি মেয়ে উপজেলা পাড়ার পিছন রেল গেটে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করছে। এ খবর পেয়ে ভাঙ্গুড়া থানার ওসি মু . ফয়সাল বিন আহসান এস আই মুরাদ কে সঙ্গে নিয়ে ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে পুলিশ নিশ্চিত হয় যে, এই মেয়েটির নাম রোদেলা। যে মেয়েটি গত ২০ জুন থেকে নিখোঁজ রয়েছে। রোদেলার বাবা-মা থানায় গিয়ে তাদের মেয়েকে সনাক্ত করেছেন।

রোদেলার বাবা উপজেলার শরৎনগর বাজারের বাসিন্দা হাজি আব্দুল লতিফ আকন্দ বলেন, আমার নাবালিকা মেয়েকে অপহরণ করে নির্যাতন করা হয়েছে। তাই এখন সে ভালো ভাবে কথা পর্যন্ত বলতে পারছে না। বর্তমানে সে খুবই অসুস্থ,ভীত ও আতংকিত এবং অনেকটা মানসিক ভারসাম্যহীনের মত আচরণ করছে।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মু . ফয়সাল বিন আহসান বলেন,মেয়েটি নিখোঁজ হবার পর ওর বাবা পাঁচজন কে আসামী করে থানায় একটি অপহরণ মামলা করেন। তারপর থেকে পুলিশ তাকে উদ্ধারে চেষ্টা করে যাচ্ছিল। অবশেষে বুধবার তাকে পাওয়া যায়। তিনি আরো বলেন,মেয়েটির মেডিকেল টেস্টের অনুমতি ও তার জবানবন্দি রেকর্ডের জন্য বিকালে পাবনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মেয়েটি নাবালিকা হওয়ায় তাকে কার হেফাজতে রাখা হবে সে নির্দেশনাও আদালতে প্রার্থনা করা হয়েছে। অতপর আদালতে দেওয়া জবানবন্দি অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

বুধবার বিকাল সাড়ে চারটায় এ রিপোর্ট লেখার সময় জানাগেছে,বিজ্ঞ আদালত নাবালিকা রোদেলাকে তার বাবার হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। ভাঙ্গুড়া থানার ওসি এ খবর নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host