1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ভাঙ্গুড়ায় সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে ইউএনও’র বাজার পর্যবেক্ষণ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৩০৯ সময় দর্শন

করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত আট দিনের জন্য নতুন বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এরই আলোকে পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার,নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃংখলা বাহিনীর সদস্য সমন্বয়ে একটি মনিটরিং টিম বুধবার সকালে শহর ও বাজার এলাকা পর্যব্ক্ষেণ করেন।

টিমের অন্যান্য সদস্যরা হলেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি)মো: কাওছার হাবীব ও থানার অফিসার ইনচার্জ মুহম্মদ অনোয়ার হোসেন। জনপ্রতিনিধি,ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় সংবাদ কর্মীরা টিমকে সহযোগিতা দেন।

টিমের সদস্যরা ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর বাজার,ভাঙ্গুড়া বাজার ও ইউনিয়ন পর্যায়ের কয়েকটি বাজার মনিটরিং করেন। এ সময় সরকারি বিধিনিষেধ অনুযায়ী সাধারণ মানুষের অযথা চলাফেরা নিয়ন্ত্রণ,বাধ্যতামূলক মাস্ক পরিধান,নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য তদারকিসহ করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনামুলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান বলেন,মহামারী করোনার ছোবল থেকে রক্ষা পেতে  সবাই ঘরে-বাইরে যাতে মাস্ক পরিধান করে,মানুষের ভীড় এরিয়ে চলে,সামাজিক দূরত্ব মেনে চলে,ঘন ঘন হাত ধৌত করে সে বিষয়ে মানুষকে  সচেতনে করার পাশাপাশি লকডাউন পিরিয়ডে  সরকারি আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন,করোনার সুযোগে পবিত্র মাহে রমজানে অসাধু ব্যবসায়ীরা যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম বাড়াতে না পারে সেদিকেও নরজরদারি বাড়ানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host