1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ভাঙ্গুড়ায় মৌহাট স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩৯৮ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার মৌহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাত আলীর বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। জানা গেছে, অভিযুক্ত প্রধান শিক্ষক স্কুলের এসএমসি’র সভাপতিকে আড়ালে রেখে ভূতপূর্ব সভাপতির স্বাক্ষর নিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে তা নিজের ইচ্ছেমত খরচ করেছেন।

গতকাল এ বিষয়ে স্কুল পরিচালনা কমিটির বর্তমান সভাপতি মোছাঃ ফাতিমা খাতুন উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। এদিকে শিক্ষক নেতার এমন নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে উপজেলার শিক্ষক সমাজের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ফাতিমা খাতুন জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী এসএমসি কমিটি গঠনের পরপরই নতুন সভাপতিকে ব্যাংক একাউন্টে অপারেটর নিযুক্ত করতে হয়। কিন্তু প্রধান শিক্ষক বরাত আলী তাকে বাদ দিয়ে তার পূর্বের সভাপতিরও পূর্বের সভাপতিকে অবৈধভাবে অপরেটর রেখে তার স্বাক্ষরে স্কুলের যৌথ হিসাব থেকে যাবতীয় টাকা উত্তোলন করেছেন। যা সম্পূর্ণ অন্যায়ও অসৎ উদ্দেশ্যে করা হয়েছে বলে তিনি দাবি করেন।

ফাতিমা খাতুন আরো জানান, গত এপ্রিল মাসে কমিটি গঠনের পর আমাকে ব্যাংক হিসাবের অপারেটর নিযুক্ত করার জন্য প্রধান শিক্ষককে বলেছিলাম। কিন্তু চলতি মাসেও তিনি তা করেননি। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দফতরে লিখিতভাবে জানিয়েছি।

অভিযুক্ত প্রধান শিক্ষক বরাত আলী ব্যাংক হিসাবের অপারেটর পরিবর্তন করা হয়নি স্বীকার করে বলেন, করোনাকালীন সময়ে পূর্ববর্তী সভাপতির অনাগ্রহের কারণে তার পূর্বের সভাপতির স্বাক্ষরেই ব্যাংকে লেনদেন করা হয়েছে। তবে বর্তমান সভাপতি ফাতিমা খাতুনের নিকট ছবিসহ ভোটার আইডি কার্ডের ফটোকপি চেয়েছি। তিনি দিলেই আমি একাউন্ট নবায়ন করবো। এছাড়া পূর্বে উত্তোলিত টাকা যথা নিয়মে খরচ করা হয়েছে বলেও তিনি দাবী করেন।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ বলেন, প্রধান শিক্ষক বরাত আলীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host