1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ভাঙ্গুড়ায় বন্যা : নিচু এলাকার ঘর- বাড়ি প্লাবিত, ৪৫০ হেক্টর বোনা আমন ক্ষেত পানিতে নিমজ্জিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৫৬৭ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উপজেলার চারটি ইউনিয়নের গ্রামীন সড়কগুলো ইতোমধ্যে ডুবে গেছে। আর গ্রামগুলো ভাসছে পানিতে। নিচু এলাকার অনেক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। কয়েক‘শ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বর্তমানে এখানকার অধিবাসীদের চলাচলের একমাত্র মাধ্যম হয়েছে নৌকা।

আজ রবিবার সরেজমিনে ভাঙ্গুড়া ইউনিয়নের কলকতি শান্তিনগর এবং পৌরসভার উত্তর মেন্দা মহল্লার বেশ কিছু বাড়ি-ঘর বন্যায় প্লাবিত হয়েছে দেখা যায়। এসব বাড়ির বাসিন্দারা অন্যত্র আশ্রয় নিয়েছে বলে জানা যায়। এছাড়া বন্যার কারণে উপজেলার খানমরিচ,দিলপাশার ও অষ্টমণিষা ইউনিয়নের কয়েক হাজার অধিবাসী দুর্ভোগের শিকার হয়েছেন।

কলকতি শান্তি নগর গ্রামের বাসিন্দা গোলাম হোসেন বলেন,ঘরে পানি উঠেছে। রান্না-খাওয়া ও চলাচলের ক্ষেত্রে খুবই দুর্ভোগের শিকার হয়েছি। তবে প্রতিবেশি কয়েকজন তাদের আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে তিনি জানান।

এদিকে বন্যায় কোন কোন এলাকার বোনা আমন ক্ষেত সম্পুর্ণ তলিয়ে গেছে। উপজেলা কৃষি অফিসার এনামুল হক জানান,ইতোমধ্যে ৪৫০ হেক্টর জমির বোনা আমন ক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান বলেন,বন্যা কিছু মানুষের দুর্ভোগের কারণ হয়েছে তবে এখন পর্যন্ত ক্ষয় ক্ষতির কোন খবর নেই। বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host