1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

ভাঙ্গুড়ায় বন্যায় ঝুঁকিপূর্ণ বিদ্যুত লাইন, প্রতিদিন দু’ঘন্টা সরবরাহ বন্ধ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৬২৮ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
পাবনা পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় ভাঙ্গুড়া উপজেলার তিনটি ইউনিয়নে বন্যার কারণে বিদ্যুত লাইনগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ইউনিয়নগুলো হলো খানমরিচ,দিলপাশার ও অষ্টমণিষা। এ কারণে এখানে প্রতিদিন দু’ঘন্টা বিদ্যুত সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পল্লি বিদ্যুতের ভাঙ্গুড়া আঞ্চলিক অফিসের সহকারী মহা-ব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেন বলেন,ওই ঐলাকায় দুই পোলের মাঝে ঝুঁকে পড়া লাইনের তার এবং পানির দূরত্ব ৩/৪ ফুটের বেশি হবেনা। এ কারণে অবাধ নৌচলাচলের সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণহানীর আশংকা দেখা দিয়েছে। তাই পিলারের ধার দিয়ে নৌচলাচল করতে নৌযান মালিকদের সতর্ক নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সাথে পিক আওয়ারে অধিক নৌকা চলাচল করায় সন্ধ্যা সাড়ে ৭টা হতে রাত সাড়ে ৯টা পর্যন্ত এখানে বিদ্যুত সরবারহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

এর আগে শুক্রবার সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাসফিকুল হাসান এলাকার মাননীয় সংসদ সদস্য আলহাজ মো: মকবুল হোসেনের সাথে তার বাস ভবনে এ বিষয়ে মত বিনিময় করেন। তখন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো: বাকি বিল্লাহ,উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান,সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন,থানার অফিসার ইন-চার্জ মুহম্মদ আনোয়ার হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু,দিলপাশার ইউপি চেয়ারম্যান অশোক কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host