1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ভাঙ্গুড়ায় পৌরসভা নির্বাচন বিধিমালা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ৭৫৩ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি : আজ সোমবার (৪ জানুয়ারি) ভাঙ্গুড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাচন আচরণ বিধিমালা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান।

আগামী ১৬ জানুয়ারি ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচন অবাধ,নিরপেক্ষ,সুষ্ঠু ও শান্তিপুর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রার্থীদের নির্বাচন আচরণ বিধি বিষয়ে আলোচনায় মুল বক্তব্য উপস্থাপন করেন সহকারী রিটার্নং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রোকাব আলী দেওয়ান।

আইন শৃংখলা বিষয়ে বক্তব্য রাখেন ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন। তিনি তার বক্তব্যে নির্বাচনে শৃংখলা বিরোধী কাজের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেন। একই সঙ্গে নির্বাচন বিধিমালা কঠোর ভাবে অনুসরণের জন্য প্রার্থীদের প্রতি আহবান জানান।

সভাপতির বক্তব্যে রিটার্নং অফিসার  ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান বলেন, ইতোমধ্যে ভাঙ্গুড়া পৌরসভার মেয়র পদে গোলাম হাসনাইন রাসেল দ্বিতীয় মেয়াদের জন্য বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া একটি সাধারণ ওয়ার্ডর কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। আর একটি ওয়ার্ডর এক কাউন্সিলরের মৃত্যুতে সেখানে নির্বাচন বাতিল করা হয়েছে। তবে অন্যান্য ওয়ার্ড এর নির্বাচন ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনে সকলকে আচরণ বিধিমালা অবশ্যই মেনে প্রচারণা চালানোর প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, বিধিমালা ভঙ্গকারীদের ৬ মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমান বা উভয় দন্ডে দন্ডিত করা হবে।

রিটার্নং অফিসার আরো বলেন,দুপুর ২ টার আগে এবং রাত ৮টার পর মাইকিং-মিছিল কোনোটাই করা যাবেনা। ভোটারদের কোনো প্রকার উপঢৌকন প্রদান করা যাবেনা। একজন প্রার্থী কেবল একটি মাইকের হর্ণ প্রচার কাজে ব্যবহার করতে পারবেন।

এ অবহিকরণ সভায় উপজেলা সহকারী কমিশনার(ভুমি) কাওছার হাবীব,প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি ও কাউন্সিলর পুরুষ এবং নারী প্রার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host