1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ভাঙ্গুড়ায় নির্মিত হচ্ছে বড়াল নদীর দ্বিতীয় সেতু: বেইলি ব্রিজ অপসারণ করে স্লাব ঢালাইয়ের দাবি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ২৩৩ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বড়াল নদীর ওপর দ্বিতীয় সেতুর নির্মান কাজ এগিয়ে চলেছে। ২০২৩ সালের আগস্ট মাসে মেন্দা কুঠিপাড়া নামকস্থানে ব্রিজের দ্বিতীয় ধাপের কাজ শুরু হয়। ২০২০ সালে প্রথম ঠিকাদার নদীতে পাইলিং,বেজমেন্ট ও পিলারের কাজ করেন। পরে দীর্ঘসূত্রিতার কারণে ঐ ওয়ার্ক অর্ডার বাতিল করে নতুন টেন্ডার আহবান করা হয়। এ পর্যায়ে মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়।

সরেজমিন জানা যায়, মুল ব্রিজের দৈর্ঘ্য ৯৬ মিটার হলেও এর ভায়া ডাকের (Via Duck ) দৈর্ঘ্য ৮০ মিটার। প্রথম পর্যায়ের কাজে প্রায় ৭ কোটি ব্যয় হয়। দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ হয় ৮ কোটি ২৮ লাখ টাকা। স্থানীয় সরকার বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

ঠিকাদেরর প্রতিনিধি হারুন আর রশিদ জানান,ব্রিজের এ্যাপ্রোচিং রোড ও চারটি স্লাব ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। অবশিষ্ট তিনটি স্লাব ঢালাইয়ের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে তিনি আশা করছেন।

উপজেলা প্রকৌশলী আফ্রোজা পারভিন বলেন,পৌর সদরের প্রথম বড়াল বেইলি ব্রিজটি চাপা হওয়ায় পারাপারের সময় প্রচুর যানজট সৃষ্টি হয় কিন্তু এই ব্রিজ নির্মিত হলে জ্যাম অনেকাংশে হ্রাস পাবে। একই সঙ্গে মেন্দা হতে মাস্টারপাড়া মোড় পর্যন্ত বাইপাস সংযোগ সড়ক সম্প্রসারণ করা হবে। তখন ভাঙ্গুড়া-নওগাঁ ও অষ্টমণিষা সড়কে যান চলাচল সহজ হবে। জনসাধারণের চলাচল ও ব্যবসায়ীদের মালামাল পরিবহণে দুর্ভোগ অনেক কমে যাবে বলেও তিনি জানান।

এলাকাবাসী জানান,পৌরসভার ভাঙ্গুড়া বাজার ও শরৎনগর বাজারের মধ্যে সেতুবন্ধনকারি বড়াল বেইলি ব্রিজটি উপজেলার সাথে যোগায়োগের মূল ব্রিজ। অথচ এটা স্টিল পাতের তৈরি এবং সরু। তাই এর অবকাঠামো অপসারণ করে সেখানে অবিলম্বে আরসিসি স্লাব ঢালাই ব্রিজ নির্মাণের জন্য তারা দাবি জানিয়েছেন।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host