1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ভাঙ্গুড়ায় নাবালিকার বিয়ে ভাঙলেন ইউএনও : কনের পিতাকে ৬ হাজার টাকা অর্থদন্ড

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ২৮৭ সময় দর্শন

ভাঙ্গুড়া সংবাদদাতা:
পাবনার ভাঙ্গুড়ায় বাল্য বিয়ের আয়োজন করায় কনের পিতাকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ কারণে বিয়েটাও ভেঙ্গে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে উপজেলার চরভাঙ্গুড়া গ্রাামে।মেয়েটির নাম মিম খাতুন(১৬)। তার বাবার নাম মিলন হোসেন(৩৯)।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান জানান,জনৈক ব্যক্তি ফোনে তাকে জানান ১৬ বছর বয়সের একটি মেয়ের বাল্য বিয়ে দেওয়া হচ্ছে। তখন তিনি ঘটনাস্থলে যান এবং মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক কনের পিতাকে ৬ হাজার টাকা অর্থদন্ড প্রদানের রায় দেন। একই সঙ্গে ১৮ বছর পুর্ণ না হওয়া পর্যন্ত মেয়েটির বিয়ে বন্ধ রাখা হবে মর্মে একটি মুচলেকা পত্র লিখে নেওয়া হয়। রায় বাস্তবায়নে থানা পুলিশ আদালতকে সহায়তা করে।

এদিকে ভ্রাম্যমান আদালতের রায়ের পর বরের লোকজন কনের বাড়িতে আর আসেনি। তাদের জন্য রান্নার আয়োজনও পন্ড হয়ে গেছে বলে স্থানীয়রা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host