1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা

ভাঙ্গুড়ায় তৈরি হচ্ছে ভেজাল পশু খাদ্য: কমছে দুধের উৎপাদন,ক্ষতিগ্রস্থ হচ্ছে খামারীরা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২
  • ৪৭০ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়ায় দেদারছে উৎপাদন হচ্ছে ভেজাল পশু খাদ্য। এসব খাদ্য প্যাকেটজাত করে বাজারেও ছাড়া হচ্ছে নির্বিঘ্নে। এজন্য মিলের মালিকরা ব্যবহার করছে অন্য কোম্পানির লোগোযুক্ত প্যাকেট।

শুক্রবার বড়ালব্রিজ বাজারে সেঞ্চুরী ময়দার লোগোযুক্ত প্যাকেটে বাজারজাত করতে দেখা যায় এরকম ভেজাল পশু খাদ্য। নাম প্রকাশে অনিচ্ছুক একজন গো-খাদ্য ব্যবসায়ী বলেন,বেশির ভাগ ব্যবসায়ী কোম্পানির তৈরি পশুখাদ্য কিনে এনে অধিক লাভের আশায় গুদামে ভেজাল মিশ্রিত করছে এবং সেগুলো আবার রিপ্যাক করে বাজারে ছাড়ছে। অনেকে আবার অতি নিম্নমানের উপাদান ব্যবহার করে গুদামের মধ্যে মিল বসিয়ে তৈরি করছে ভেজাল খাদ্য।

এক্ষেত্রে কর্তৃপক্ষের তদারকি না থাকায় ভেজাল খাদ্য খেয়ে পশুর যেমন স্বাস্থ্য ভাঙছে তেমনি খোমসারীরাও ক্ষতিগ্রস্থ হচ্ছে। ছোটবিশাকোল গ্রামের ডেইরী খামারী আলিমুদ্দিন ও কলকতি নুরুজ্জামান বলেন,ভেজাল গো-খাদ্য খেয়ে গাভীর দুধ উৎপাদন কমে গেছে।

চরভাঙ্গুড়া গ্রামের রহিম খাঁ  ও বিএলবাড়ি গ্রামের মোকলেস বলেন,বড়ালব্রিজ ও শরৎনগর বাজারের গো-খাদ্য ব্যবসায়ীরা কোম্পানির খাদ্যের সাথে বেজাল মিশ্রিত করে বাজারে বিক্রি করায় সেগুলো খেয়ে গাভীর স্বাস্থ্যই ভেঙ্গে যাচ্ছে।

ভাঙ্গুড়া উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: জহুরুল ইসলাম বলেন,অধিদপ্তরের লাইসেন্স ব্যতিত কেউ পশু খাদ্য উৎপাদন করতে পারবে না। তিনি আরো বলেন,আমার জানা মতে এখানে কাউকেই গো-খাদ্য উৎপাদনের লাইসেন্স দেওয়া হয়নি। তাই কেউ যদি মিল স্থাপন করে ডেইরী ফিড তৈরি করে সেটা অবৈধ।

তেমনি কোম্পানি থেকে ফিড কিনে এনে যারা নিম্নমানের উপাদান মিশিয়ে রিপ্যাক করছে সেটাও অবৈধ। তবে অভিযোগ পেলে ভেজাল খাদ্য উৎপাদনকারী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওই কর্মকর্তা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host