1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা

ভাঙ্গুড়ায় জরায়ু টিকা ক্যাম্পেইন সাফল্যের দ্বারপ্রান্তে-ইউএনও নাজমুন নাহার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২০১ সময় দর্শন

মাহবুব উল আলম,ভাঙ্গুড়া :
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জরায়ু ক্যান্সার প্রতিরোধক টিকা প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ক্যাম্পেইন শতভাগ সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোছা.নাজমুন নাহার। সরকারি সূত্রমতে,এই উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত ছাত্রীদের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ধার্য ছিল ৬৯৭৪ । এর মধ্যে স্কুল বহির্ভূত ছাত্রী সংখ্যা ছিল ২৪১। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী এই উপজেলায় ১৭ নভেম্বর ‘২৪ পর্যন্ত টিকা প্রদানের সংখ্যা দাড়িয়েছে ৬৮১০। এই অর্জনের হার ৯৮%,যা পাবনা জেলার মধ্যে সর্বোচ্চ বলে জানাগেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.হালিমা খানম এই তথ্য নিশ্চিত করে বলেন,‘‘আমরা শতভাগ লক্ষমাত্রা অর্জনের দ্বারপ্রান্তে রয়েছি। এখনো কয়েকদিন সময় আছে। এর মধ্যে উল্লেখিত বয়সের সকল মেয়েকে এই টিকা দিতে সক্ষম হবো বলে আশা করি”। তিনি আরো বলেন,আগামী ২৪ নভেম্বর পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। উপজেলার ১০ হতে ১৪ বছরের সকল মেয়েকে এই টিকার আওতায় আনার লক্ষ্যে তারা নিরলসভাবে কাজ করছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার বলেন, বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর কারণ হলো জরায়ু ক্যান্সার । একে সর্বাধিক গুরুত্ব দিয়ে টিকা প্রদান ক্যাম্পেইন সফল করতে তিনি উপজেলার সকল স্কুল শিক্ষকদের পূর্ণ সহোযোগিতা কামনা করেছিলেন। যার ফলে আজকে ভাঙ্গুড়া উপজেলা সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এজন্য সকল শিক্ষক বিশেষ করে শিক্ষিকাদের প্রসংশনীয় ভূমিকা রয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host