1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা

ভাঙ্গুড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন গরুর হাট ! মাসে কেনাবেচা ৬ কোটি টাকা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ২৬৫ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন গরুর হাট। এখানে অন্তত: ৩০টি খামার ভিত্তিক অনলাইন গরুর হাট রয়েছে। উপজেলা চৌবাড়িয়া-হারোপাড়া,ভবানীপুর ও দিয়ারপাড়া গ্রামের গবাদিপশু পালনকারীরা নিজেদের খামারে গড়ে তুলেছেন এই হাট। প্রচার পচারণার জন্য তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। এভাবে প্রতি মাসে ভাঙ্গুড়া উপজেলায় অনলাইনে কমপক্ষে সাড়ে ৩শ গরু ক্রয়-বিক্রয় হয়। এগুলোর মধ্যে গাভীর সংখ্যা বেশি। যার আনুমানিক মূল্য ৬ কোটি টাকা

হারোপাড়া ফ্রেস ডেইরি এন্ড এগ্রো ফার্মের মালিক শহিদুল ইসলাম শাকিল জানান,এখানকার হলিস্টিয়ান,ফ্রিজিয়ান ও মিল্ক ভিটার জার্সি জাতের গাভীর চাহিদা বেশি। এছাড়া ষাঁড় ও মোটাতাজাকরণের জন্য বাছুর গরু পালন করা হয়। সারাদেশে এসব গরুর অনলাইন হাটের বাজার রেয়েছে।


রবিউল ডেইরি ফার্মের মালিক রবিউল ইসলাম বলেন,এই উপজেলায় অনলাইনে গরু বেচাকেনার ২৫/৩০টি খামার-মার্কেট রয়েছে। যেখানে একটি গাভীর দাম ১,৮০,০০০ টাকা থেকে ৩,০০,০০০ টাকা। এসব গাভী দেশের বিভিন্ন স্থানের ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার জন্য রয়েছে তাদের নিজস্ব পরিবহন।
জানাগেছে, ১৪/১৫ বছর ধরে ঐ খামারীরা নিজের খামার থেকে উন্নত জাতের গরু ক্রয় বিক্রয় করছেন। সম্প্রতিকালে তারা ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে অনলাইন মার্কেটে গরু ক্রয় বিক্রয় শুরু করেন। এসব খামার ভিত্তিক অনলাইন হাট এখন খুবই জনপ্রিয়। এছাড়া এলাকার গরুর হাটগুলোতে নগদ টাকায় কেনাবেচা অনেকটা ঝুঁকিপুর্ন ও ঝামেলার কাজ। অনলাইনে এই ঝুঁকি নেই বল্লেইে চলে।

স্থানীয়রা জানান,অনলাইনে গাভী ক্রয় বিক্রয় করে ভবানীপুর ও হারোপাড়া গ্রামের আব্দুল কাদের,রবিউল ইসলাম, রঞ্জু মোল্লা, আব্দুল গনি ও আনোয়ার হোসেনসহ ৬/৭জন গরুর খামারী এখন কোটিপতি হয়েছেন। সরেজমিন দেখা যায়, এখানকার খামারগুলোতে আনুমানিক ৬শ গরু বিক্রির জন্য প্রস্তুত রয়েছে।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.রুমানা আকতার রোমি বলেন,হারোপাড়া ও ভবানীপুর গ্রামের খামারীদের অনলাইন গরুর হাট এখন সারাদেশে পরিচিত। তারা বিশ^স্ততার সাথে অনলাইন ব্যাংকিং লেনদেনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছেন বলে তার ধারনা রয়েছে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host