1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ভাঙ্গুড়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আবারো নৌকার প্রার্থীকে জরিমানা

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৫২৮ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরু-উন-নবী মণ্ডল দুলাল মাস্টারকে আবারো দ্বিতীয় বার ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন।

সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,ভাঙ্গুড়া উপজেলার ২নং খানমরিচ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরু-উন-নবী মণ্ডল দুলাল তার কর্মী সমর্থক নিয়ে সোমবার ময়দান দীঘি বাজার এলাকায় প্রায় ১২ মন চাউল ও ২টি গরুর মাংস দিয়ে এলাকার ভোটার ও সমর্থকদের নিয়ে বিশাল ভুড়ি ভোজের আয়োজন করে এবং রান্না করা খাবারগুলো নির্বাচনী এলাকার ওয়ার্ডে ওয়ার্ডে বিতরণ ও বিরোধী পক্ষের চেয়ারম্যান প্রার্থীর পোস্টার ছেড়াসহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচার-প্রচারণা চালায়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন নৌকার প্রার্থীকে সতর্ক করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এর আগে দিন রোববার নৌকার প্রার্থী তার নির্বাচনী এলাকায় শতাধিক মোটরসাইকেল ও শতশত কর্মী-সমর্থক নিয়ে মিছিল করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে তাকে ৮ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। গতকাল পাশাপাশি এই নৌকার প্রার্থীকে মৌখিক ভাবে সর্তক করা হয়ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন এতথ্য নিশ্চিত করে বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেয়া হবে না। তিনি বলেন, নির্বাচন পরিচালনা ও সুষ্ঠভাবে সমাপ্ত করার লক্ষ্যে চলমান ইউপি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আগামী ২৬ ডিসেম্বর ভাঙ্গুড়া উপজেলার চারটি ইউপিতে ভোট গ্রহণ হবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host