1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ভাঙ্গুড়ার অষ্টমনিষায় জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৪৮৯ সময় দর্শন

পাবনা ভাঙ্গুড়ার অষ্টমনিষায় জায়গা জবর দখল করে ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে সৎ ভাই আনোয়ারুল ইসলাম,আলাউদ্দিন,আলমগীর ও আলামিনের বিরুদ্ধে। শুক্রবার (০৬ নভেম্বর) বিকালে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ঝবঝবিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তারা ওই গ্রামের মৃত ছগির উদ্দীন মাষ্টারের প্রথম পক্ষের ছেলে। এ ঘটনায় মৃত ছগির উদ্দীন মাষ্টারের দ্বিতীয় পক্ষের ছেলে রফিকুল ইসলাম ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে,গত রোববার (০১ নভেম্বর) সকালে ওই গ্রামের মৃত ছগির উদ্দীন মাষ্টারের প্রথম পক্ষের ছেলেরা দ্বিতীয় পক্ষের ছেলে রফিকুল ইসলাম শফিকুল ইসলাম ও তার মায়ের মালিকানা সম্পত্তি বে-দখল দিয়ে কয়েকটি গাছ কর্তন করে কাটা তারের বেড়া দেয়। গত ০৪/১০/২০২০ ইং তারিখ থেকে ওই জায়গার উপর বিজ্ঞ পাবনা জেলার ২য় যুগ্ম জেলা জজ আদালতে মামলা চলমান রয়েছে। মামলা নং ২৮৮/২০২০। একপর্যায়ে শুক্রবার বিকালে ওই জায়গায় মাটি কেটে ঘর নির্মাণ করে প্রথম পক্ষের ছেলেরা।

রফিকুল ইসলাম বলেন,দলিল সূত্রে জমি ও বাড়ির জায়গা ভোগ করে আসছি। হঠাৎ করে তারা ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের জমি জোরপূর্বক জবর দখল করে ঘর নির্মাণ করছে। নির্মাণ কাজে বাধা দিলে তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয়। উপায় না পেয়ে ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

ঘর নির্মাণের বিষয়ে জানতে চাইলে আনোয়ারুল ইসলাম সংবাদকর্মীর উপর ক্ষিপ্ত হয়ে বলেন,আমরা এ দলিল মানি না।

 

ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার এস আই মোদাচ্ছের হোসেন অভিযোগ প্রাপ্তি স্বীকার করে বলেন,বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্ত গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host