1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

ভাঙ্গুড়া মহিলা কলেজের ২০ জন কর্মচারী ১২ বছর ধরে বেতন বঞ্চিত

বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৩৬৬ সময় দর্শন
ভাঙ্গুড়া মহিলা কলেজ

 

পাবনার ভাঙ্গুড়া উপজেলার একমাত্র মহিলা ডিগ্রি কলেজের কমপক্ষে ২০ জন শিক্ষক-কর্মচারী ১২ বছর বেতন পাচ্ছেন না।  নিয়মিত পাঠদান করে এলেও বেতন না পেয়ে অমানবিক পরিবেশে জীবনযাপন করছেন তারা । ২০১৩ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়ে বিএ, বিএসএস এবং বিকম ডিগ্রি কোর্স চালু করা এই কলেজটি তাদের কর্মীদের কোনও আর্থিক সহায়তা দিতে ব্যর্থ হয়েছে।

 

অনুমোদনের পর থেকেই ১৫ জন বিষয়ভিত্তিক প্রভাষক এবং ডিগ্রির জন্য নিযুক্ত ৫ জন কর্মচারী এমপিওভুক্তির জন্য অপেক্ষা করলেও ১২ বছরে তাদের কেউ এমপিওভুক্ত হতে পারেননি। ফলস্বরূপ, এই শিক্ষক-কর্মচারীরা বেতন পাচ্ছেন না।

 

কথা হয় একজন ভুক্তভোগী,  প্রভাষক জয়নুল আবেদীন জীবন-এর সাথে। তিনি  বলেন, উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষকরা নিয়মিত সরকারি বেতন পেলেও এমপিওভুক্ত না হওয়ায় তারা ১২ বছর ধরে বেতন ছাড়াই কাজ করছেন। এখন তারা তাদের পরিবারের সাথে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। তাছাড়া, ঈদের আগে তারা তাদের স্ত্রী-সন্তানদের জন্য পোশাক ও ভালো খাবার সহ ন্যুনতম চাহিদা মিটাতে পারছেন না।

 

কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল বলেন, এমপিওভুক্ত হতে না পারায় ২০ জন শিক্ষক-কর্মচারী সমস্যায় পড়েছেন। তাছাড়া, যেহেতু মহিলা কলেজ ছাত্রীদের বেতন নেই, তাই কলেজ থেকে সেই শিক্ষকদের বেতন-ভাতা প্রদান করা সম্ভব নয়।

 

কলেজ পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, এখানে পাঁচ শতাধিক মহিলা ছাত্রী পড়াশোনা করে, কিন্তু সরকার ডিগ্রি স্তরের শিক্ষকদের বেতন-ভাতা দেয় না। এটি অত্যন্ত দুঃখজনক। তিনি নারী শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে অবিলম্বে শিক্ষক-কর্মচারীদের এমপিও মর্যাদা এবং বেতন দেওয়ার দাবি জানান।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host