1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ভাঙ্গুড়ায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

বিশেষ প্রতিবেদক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৯ সময় দর্শন
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 88.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

পাবনার ভাঙ্গুড়ায় সংসদের উভয় কক্ষে  পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এর আগে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । এতে শত শত নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেয়।

পরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি  (তরবিয়ত) ও পাবনা-৩ (ভাঙ্গুড়া,ফরিদপুর ও চাটমোহর) আসনের দলের মনোনীত প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আলী আছগার।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মজিবুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম,বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ (অব.)  আহমেদ হালিম মজহার নুর,অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ,পৌর জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা বাবলু,মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা রুহুল আমিন হাতেমী,উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুস সাদিক,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার কুদরত আলী,ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আবু হুরায়রা রিদয় প্রমুখ।

সমাবেশ থেকে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন,  সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু , লেভেল প্লেয়িং ফিল্ড  নিশ্চিত  করাসহ ৫ দফা দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host