1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ভাঙ্গুড়ায় সাড়ে ৮ লাখ টাকার ভেজাল মধু ধ্বংস

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১১২ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় ৪১ টি ড্রাম ভর্তি ২ হাজার ৫০ কেজি ভেজাল মধু জব্দ করে তা ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা বলে জানা যায়।

মঙ্গলবার দুপুরে উপজেলার দুধবাড়িয়া গ্রামে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এসব ভেজাল মধু জব্দ করে তা ধ্বংস করেন।

জানা গেছে, সোমবার রাতে সিএনজি ও অটোভ্যানে করে ভেজাল মধু নিয়ে যাওয়ার সময় উপজেলার দুধবাড়িয়া গ্রামের বাসিন্দারা তা আটকে রেখে প্রশাসনকে খবর দেয় । পরে মঙ্গলবার দুপুরের দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান সেখানে গিয়ে উপস্থিত হন। এসময় সেখানে আটকে রাখা ৪১ ড্রাম ভর্তি ২ হাজার ৫০ কেজি ভেজাল মধু জব্দ করে তা পাশের একটি খালে ধ্বংস করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড় পুকুরিয়া গ্রামের রমজান আলী ও তার ভাই জাইদুল মৌ চাষের সাথে জড়িত। তারা মৌ চাষের আড়ালে চিনির সঙ্গে বিভিন্ন কেমিকেল মিশিয়ে ভেজাল মধু তৈরি করে তা দেশের বিভিন্ন জায়গায় বাজারজাত করে থাকেন। এক সময়ের হতদরিদ্র এই দুই সহোদর ভেজাল মধুর ব্যবসা করে এখন কোটি টাকার মালিক বনে গেছেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমার দেশকে জানান, ঘটনাস্থল থেকে ৪১ ড্রাম ভর্তি ভেজাল মধু জব্দ করে তা ধ্বংস করা হয়। এসময় অভিযুক্তদের না পাওয়ায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে তাদেরকে নজরদারির মধ্যে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host