1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা

ভাঙ্গুড়ায় সাংবাদিক নাহিদ হাসানকে হুমকি

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১১৭ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এক সাংবাদিককে হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও শারীরিকভাবে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক এস এম নাহিদ হাসান মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এস এম নাহিদ হাসান ফরিদপুর থেকে দৈনিক মানবজমিন পত্রিকায় লিখছেন এবং একই সাথে অনলাইন নিউজ পোর্টাল ডিডিএন নিউজ বিডি ডটকম এর নির্বাহী সম্পাদক ও দৈনিক আজকের বাংলা পত্রিকার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি। তিনি ভাঙ্গুড়া প্রেসক্লাবের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

জানা যায়, সম্প্রতি সাংবাদিক নাহিদ তাঁর গ্রামের বাড়ি উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের জন্তিহার গ্রামে পৈতৃক জমি মাপজোখের সময় কিছু খাস জমি থাকার বিষয়টি নজরে আসে। সাংবাদিকতার দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি ওই খাস জমি সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি তথ্য দিতে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় একই গ্রামের মৃত আফসার আলী সরদারের ছেলে মোহাম্মদ টিপু সুলতান ওরফে টিপু, মো. তোফাজ্জল হোসেন ওরফে মানিক, এস এম আল আমিন ওরফে টুটুলসহ তাঁদের সহযোগীরা তথ্যদাতাদের ওপর চড়াও হন।

সাংবাদিক নাহিদ এ বিষয়ে বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। একপর্যায়ে তাঁরা লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। এতে সাংবাদিক নাহিদ শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ভাঙ্গুড়া প্রেসক্লাব। প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু বলেন, “সাংবাদিকের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনা দেশের গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। আমরা দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক বলেন, “ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। আমরা আশা করি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আকনজি বলেন, “অনলাইনে একটি সাধারণ ডায়েরির আবেদন পাওয়া গেছে। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়ভাবে সজ্জন ও পরোপকারী হিসেবে পরিচিত একাধারে শিক্ষক, সমাজকর্মী ও সাংবাদিক এস এম নাহিদ হাসানের ওপর এই হামলা ও হুমকির ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host