1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ভাঙ্গুড়ায় লিজেন্ট ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৩৮২ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়ায় ‘লিজেন্ট ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ভবানীপুর খেলার মাঠে লিজেন্ট ফুটবল একাদশ এই টুর্নামেন্টের আয়োজন করে।
জমজমাট ফাইনাল খেলায় ‘উল্কা ফুটবল একাদশ’ ৩-২ গোলে ‘বেঙ্গল ফুটবল ক্লাব’কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ম্যাচ সেরা হন লিটন ফকির।
সন্ধ্যায় খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার টাকার ও রানারআপ দলকে ১০ হাজার টাকার প্রাইজমানি ও ট্রফি প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আবেদ আলী। প্রধান অতিথি ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নূরুল ইসলাম বরাত।
খেলা পরিচালনা করেন- বাফুফের রেফারি সাইফুল ইসলাম,বিএম ছানাউল্লাহ ও প্রিজম প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের ক্রীড়া শিক্ষক শেখ সাখাওয়াত হোসেন।
ধারা বর্ণনায় ছিলেন- পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাসির হোসেন ও রিপন আলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host