1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু

ভাঙ্গুড়ায় রাতের আঁধারে কৃষি জমির মাটি কেটে বিক্রির অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৬২ সময় দর্শন

ভাঙ্গুড়ায় রাতের আঁধারে কৃষি জমির মাটি কেটে বিক্রির অভিযোগ

ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া চরপাড়া গ্রামে চলছে ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব।

জানা যায়, উপজেলার পাটুলিপাড়া গ্রামের চরপাড়া এলাকায় গভীর রাতে ভেক্যু মেশিন (খননযন্ত্র) দিয়ে ফসলি জমি থেকে মাটি কেটে তা কয়েকটি ইঞ্জিন চালিত (স্থানীয় কুত্তা গাড়ি) নামে পরিচিত) ট্রলিতে করে পাশ্ববর্তী  ফরিদপুর উপজেলার ইটভাটা ও আশপাশের এলাকায় বিক্রি করা হচ্ছে। লোভী মাটি ব্যবসয়ীরা গ্রামের সরকারি রাস্তার উপর দিয়ে যত্রতত্র ভাবে  লোডেড  কুত্তা গাড়িতে মাটি পরিবহন করায় ভগ্নদশা পরিনত হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, ফসলি জমি কেটে ইটভাটায় মাটি বিক্রির ফলে একদিকে যেমন কৃষিজমির মারাত্মক ক্ষতি হচ্ছে, অন্যদিকে ভারী যানবাহন চলাচলের কারণে এলাকার কাঁচা ও আধাপাকা সড়কগুলো ভেঙে পড়ছে। এতে সাধারণ মানুষেরও চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি সবাই জানলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে।
ভূমি আইন অনুযায়ী, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা শাস্তিযোগ্য অপরাধ। বিশেষ করে ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত আইন ২০১৫ অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।
এ অবস্থায় দ্রুত অভিযান পরিচালনা করে জড়িতদের আইনের আওতায় আনার জন্য ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন সচেতন মহল ও এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host