1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ভাঙ্গুড়ায় মা-বাবা হারিয়ে সংসারের দায়িত্ব নিলো ৯ বছরের শিশু মরিয়ম

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৫২৪ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি :

প্রায় পাঁচ বছর আগে স্ট্রোক করে মারা গেছে বাবা । সেই শোক কাটতে না কাটতে  মারা গেলেন মা। বাবা-মাকে হারিয়ে  দিশেহারা হয়ে পরে তাদের দুই শিশু সন্তান। বড় সন্তান মেয়ে,নাম মরিয়ম খাতুন,বয়স ৯ বছর। মরিয়ম গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শেণিতে পড়ে।  ছোট সন্তান ছেলে,নাম ইসমাইল হোসেন,বয়স ৬ বছর। সে একই বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক এ ভর্তি হয়েছে । ছোট ভাইয়ের দায়িত্বকাঁধে নিয়ে সংসারের হাল ধরেছে বড় বোন শিশু মরিয়ম। ছোট ভাইয়ের খাওয়া-দাওয়া,লেখা-পড়া,রাতে ঘুম পাড়ানো সব কিছুই মরিয়ম করছে।  ঘটনাটি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের।

মাদারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবির জানান,বাচ্চা দুটোর পিতা ওয়াজেদ আলী পাঁচ বছর আগে স্ট্রোকে মারা যান। তাদের মা আজিমা খাতুন বিধবা হওয়ার পর বাচ্চা দুটোকে আগলে রেখে খুব কষ্টে সংসার চালাচ্ছিলেন। তিনিও ২২দিন আগে স্ট্রোকে মারা গেছেন। তাদের ছোট্ট একটা কুঁড়ে ঘরে বসবাস। এখন বাচ্চা দুটো এতিম হয়ে পড়েছে। তবুও  চতুর্থ শেণির ছাত্রী মরিয়ম ছোট ভাই ইসমাইলের দায়িত্ব নিয়ে লেখাপড়া ও সংসার দুটোরই হাল ধরেছেন।

মরিয়মের প্রতিবেশি চাচা হোসেন আলী বলেন,পাড়ার সবাই মিলে তাদের দেখভাল করা হচ্ছে। তবে তাদের ঘরের অবস্থাও খারাপ,জমি-জমা কোনো কিছুই নাই। ফলে বাচ্চাদের ভবিষ্যত নিয়ে তারা উদ্বিগ্ন। তিনি এলাকার বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন।

এ ব্যাপারে হিউম্যান ওয়েলফেয়ার রিসোর্স সেন্টারের চেয়ারম্যান প্রফেসর মাহবুব উল আলমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি অসহায় শিশু পরিবারটির জন্য যতটুকু সম্ভব করা হবে বলে আশ্বস্ত করেছেন। ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host