1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান বাকি বিল্লাহ গ্রেপ্তার

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯২ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাকি বিল্লাহকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে পৌরসভার ভাঙ্গুড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাকি বিল্লাহ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র। তার বাড়ি উপজেলার পাথরঘাটা গ্রামে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ নেতা বাকি বিল্লাহ বেশ কিছুদিন পালিয়ে ছিলেন। পরে এলাকায় এসে গোপনে দলীয় কার্যক্রম চালাচ্ছিলেন। তার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় একটি মামলা রয়েছে বলেও জানা যায়।

ওসি জানান, অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host