1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ভাঙ্গুড়ায় নারীর মৃত্যুর ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ ও রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩৮ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় রোজিনা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন রাশিদুল ইসলাম ও তাঁর স্বজনেরা।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২ টায় ভাঙ্গুড়া উপজেলার খাঁপাড়া এলাকায় সাংবাদিক সম্মেলন ও মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অংশ নেন।

সাংবাদিকদের কাছে দেওয়া লিখিত বক্তব্যে রাশিদুল ইসলাম বলেন, গত ২২ অক্টোবর মৃত রোজিনা খাতুনের বড় ভাই মো. দেলোয়ার হোসেন ও তাঁর স্বজনেরা তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন এবং এ বিষয়ে সাংবাদিক সম্মেলনও করেছেন। এসব অভিযোগের প্রতিবাদ জানিয়ে তিনি তাঁদের পরিবারের অবস্থান তুলে ধরেন।

লিখিত বক্তব্যে রাশিদুল ইসলাম জানান, তাঁর চাচি রোজিনা খাতুনের স্বামী রফিকুল ইসলাম গত ২ এপ্রিল ২০২৬ তারিখে মৃত্যুবরণ করেন। স্বামীর মৃত্যুর পর রোজিনা খাতুন একাকী জীবনযাপন করছিলেন বলে বক্তব্যে উল্লেখ করা হয়।

লিখিত বক্তব্য অনুযায়ী, গত ১৭ অক্টোবর রাতে রোজিনা খাতুন নিজ বসতঘরে আত্মহত্যা করেন। ঘটনার পর পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় বলে বক্তব্যে জানানো হয়েছে।

রাশিদুল ইসলামের লিখিত বক্তব্যে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে মো. দেলোয়ার হোসেন, মো. হেলাল হোসেন ও মো. সোহেল রানার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে অভিযোগের কথা জানানো হয়েছে। তাঁদের বাড়ি পাবনা জেলার ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া এলাকায় বলে বক্তব্যে উল্লেখ করা হয়।

রাশিদুল ইসলামের অভিযোগ, রোজিনা খাতুনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তাঁদের পরিবারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে। এতে তাঁরা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেন তিনি। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা নিশ্চিত করা যায়নি।

রাশিদুল ইসলাম ও তাঁর স্বজনেরা জানান, তাঁরা এ ঘটনার সঠিক তদন্ত এবং ন্যায়বিচার চান। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।

পরিবারের পক্ষ থেকে বলা হয়, তাঁরা কোনো অন্যায়ের প্রশ্রয় চান না; বরং ঘটনার প্রকৃত সত্য প্রকাশ এবং ন্যায়বিচার নিশ্চিত হোক—এটাই তাঁদের প্রত্যাশা। একই সঙ্গে তদন্তের মাধ্যমে সত্য উদ্‌ঘাটনের আগে কাউকে দোষী সাব্যস্ত না করার আহ্বান জানান তাঁরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host