1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

ভাঙ্গুড়ায় দুই মাদকসেবীকে কারাদণ্ড,গাঁজা উদ্ধার

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৫৬ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়ায় মনির হোসেন (২৫) ও আনন্দ হোসেন (৫০) নামের দুই মাদকসেবীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ নভেম্বর) বেলা ৩ টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই দণ্ড প্রদান করেন।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের শরৎনগর বাজার ও উপজেলার পরমান্দপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
একই সময় উপজেলার রামনগর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী আছের আলী ও নৌবাড়ীয়া গ্রামের বাবু হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ওই দুই মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (৫) ধারা অনুযায়ী ওই দুই মাদকসেবীকে এক মাসের  বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  উপ-পরিদর্শক মো. শের আলম বলেন, দণ্ডপ্রাপ্ত আনন্দ ও মনিরকে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া অভিযানে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host