1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

ভাঙ্গুড়া উপজেলা শ্রমিক দলের পরিচিতি সভা

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৭১ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় ‎‎জাতীয়তাবাদী শ্রমিক দলের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে পৌর শহরের শরৎনগর বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এ সভা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আল-আমিন হোসেন।
‎
‎উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল গফুর।
‎
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা শ্রমিক দলের সভাপতি মো.আলাউদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক নুর মুজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক,সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ ও পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, ‎শ্রমিকদের ছোট করে দেখার কিছু নাই। সমাজে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। তারা কাজ না করলে দেশ একদিনও চলবে না। সমাজের খেটে খাওয়া এসকল মেহনতি মানুষের কথা চিন্তা করেই শহিদ জিয়াউর রহমান শ্রমিক দল প্রতিষ্ঠা করেন। তাই এই দলকে শক্তিশালী করতে হবে।

সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
‎‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host