পাবনার ভাঙ্গুড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার(২৬ আগস্ট) বাদ যোহর উপজেলা মডেল মসজিদে এই দোয়া হয়।
অনুষ্ঠানে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর বর্ণাঢ্য জীবন, কর্ম এবং তাঁর শিক্ষা নিয়ে আলোচনা রাখেন মসজিদের খতিব হাফেজ মাওলানা আমিনুল ইসলাম মিয়াজী।
এসময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো. আরিফুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।