1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

বেড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৩৯ সময় দর্শন

পাবনার বেড়ায় পেঁয়াজবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের ছোট নওগাঁ এলাকার কাজিরহাট-কাশিনাথপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জাতসাখিনী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আলম হোসেনের ছেলে মো. মুন হোসেন (২২) এবং সন্ন্যাসী বাধা এলাকার আবুল কাশেমের ছেলে সৌরভ (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই যুবক মোটরসাইকেলযোগে কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে নগরবাড়িতে যাচ্ছিলেন। ছোট নওগাঁ গ্রাম এলাকায় পৌঁছালে নগরবাড়ি থেকে কাজিরহাটগামী পেঁয়াজবোঝাই একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলচালক মুন ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেল আরোহী সৌরভের ডান পা ভেঙে যায়।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। কারও পরিবার এখনো কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে খতিয়ে দেখা হবে। তবে ট্রাকচালক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক ও ট্রাক জব্দ করা সম্ভব হয়নি।

সূত্র: ঢাকা পোস্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host