1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু

বিষ খাইয়ে প্রতিবেশীর ৯ গরু হত্যার অভিযোগ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২৪৫ সময় দর্শন

ছাগল খোয়াড়ে দেওয়ায় প্রতিশোধ নিতে বিষ খাইয়ে প্রতিবেশীর ৯ টি গরুকে হত্যা করার অভিযোগ উঠেছে রমজান মিয়া (৫৫) ও তার ছেলে মনিরের (৩০)  বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১০ টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৬ নং আশিদ্রোণ ইউনিয়নের পশ্চিম রামনগর এলাকার সুলেমান আহমদের (২৫) খামারে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা করা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, রামনগর এলাকার মো. মাসুক মিয়ার ছেলে তরুণ উদ্যোক্তা সুলেমান ২০টি গরু দিয়ে একটি খামার শুরু করেন। ৪ মার্চ তার প্রতিবেশী মৃত আমরু মিয়ার ছেলে রমজানের একটি ছাগল সুলেমানের জমির ধান খেয়ে ফেলে। এতে সুলেমান ছাগলটিকে ধরে খোয়াড়ে দেন। ফলে রমজান ও তার ছেলে ক্ষিপ্ত হয়ে সুলেমানের ওপর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়। বুধবার রাত ১০ টায় সুলেমান তার গরুগুলোকে খাবার খাইয়ে আসেন। বৃহস্পতিবার সকাল ৬ টায় তিনি খামারে গিয়ে দেখেন দুটি গরু মরা পড়ে রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে পশু ডা. রাজুকে খবর দেন।

ডাক্তার এসে পরীক্ষা-নিরীক্ষার পর জানান, গরুগুলোকে বিষ খাওয়ানো হয়েছে। ডাক্তারের পরামর্শে তিনি দুটি গরুকে মাটি পুতে দেন। পরে ডাক্তার অন্য গরুগুলোকে প্রতিষেধক দেন। তারপরও ৯ টি গরু মারা গেছে।

সুলেমান আহমদ বলেন, তিনি তার আত্মীয়স্বজন থেকে ধার করে ও নিজ মূলধন দিয়ে এ খামার গড়ে তুলেন। তার দৃঢ় বিশ্বাস রমজান মিয়া তুচ্ছ ঘটনার প্রতিশোধ নিতে তার বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি সাধন করেছে।

শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ডা. সাবিনা ইয়াসমিন জানান, খবর পেয়ে আমরা সুলেমানের খামারে যাই, এ পর্যন্ত ৯টি গরু মারা গেছে। ময়নাতদন্তের সব আলামত সংগ্রহ করা হয়েছে। বিষক্রিয়ার কারণে গরুগুলো মারা যেতে পারে বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে রমজান মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম যুগান্তরকে জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যথাযথ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র:  যুগান্তর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host