1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

বিশ্বকাপ থেকে ছিঁটকে গেলেন সাকিব

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩৪৭ সময় দর্শন
বিশ্বকাপ থেকে ছিঁটকে গেলেন সাকিব

অনলাইন ডেস্কঃ

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকে বাংলাদেশের সময়টা তেমন ভালো যাচ্ছে না। তার ওপর ইনজুরি সমস্যা তো লেগেই আছে। শুরুতে ইনজুরিতে ছিঁটতে গিয়েছিলেন পেসার অলরাউন্ডার সাইফউদ্দিন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে বিশ্বকাপের বাকি অংশ খেলা হচ্ছে না তার। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ তথ্য নিশ্চিত করেছেন।

দলের সঙ্গে থাকা বিসিবির চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে সাকিবের বাম হ্যামস্ট্রিংয়ের নিচের অংশে একটা স্ট্রেইন হয়। খেলাটা কোনোরকমে শেষ করতে পারলেও, এরপর ব্যথা বেড়ে যাওয়াতে আমরা তার ইনজুরি স্ক্যান করে দেখি। পরীক্ষা-নীরিক্ষায় তার গ্রেড ওয়ান ইনজুরি ধরা পড়ে। যেহেতু গ্রেড ওয়ান ইনজুরি, এ কারণে আগামী কিছুদিন তার খেলাধুলায় অংশগ্রহণে সমস্যা হবে। এ কারণে আমরা তাকে খেলা থেকে বিরত থাকতে বলেছি। সপ্তাহ খানেক পর আবার আমরা রিভিউ করবো তার ইনজুরির অবস্থা কী।’

বাংলাদেশ ক্রিকেট দল এখন দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে অবস্থান করছে। ওয়েস্ট ইন্ডিজের কাছে শারজায় হেরেছে টাইগাররা। ওই ম্যাচ হেরে বিশ্বকাপ শেষ হয় তাদের। এই ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েই ওপেনিংয়ে খেলতে নামেন সাকিব। কিন্তু চোট যে সামান্য না সেটা তাকে দেখেই বুঝা যাচ্ছিল। ওই ম্যাচের পর বাংলাদেশ দলকে ২ দিনের বিশ্রাম দেয় টিম ম্যানেজম্যান্ট।

কিন্তু ইনজুরিতে পড়া সাকিব ও নুরুল হাসান সোহানকে তদারকি করছে ডাক্তার। তবে বিশ্বকাপের দুটি ম্যাচ বাকি। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ২ অক্টোবর আবুধাবিতে ম্যাচ। কিন্তু দলীয় সূত্রে জানা যায়, সাকিবের যে চোট সেটা সেরে উঠতে ৭ দিন সময় লাগবে। অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ রয়েছে ৪ অক্টোবর দুবাইয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host