1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

বিএনপির সঙ্গে আসন সমঝোতা, গণঅধিকারের তিন নেতার পদত্যাগ

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬০ সময় দর্শন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে আসন সমঝোতা করায় ক্ষোভে দল থেকে পদত্যাগ করেছেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতিসহ শীর্ষ তিন নেতা। তারা হলেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি জাহিদুর রহমান খান দুলাল, সাধারণ সম্পাদক হোসাইন মাহমুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ।

বৃহস্পতিবার সকালে দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুমন কবিরের নিকট তারা অব্যাহতি প্রদান করেন।এরপর সভাপতি জাহিদুর রহমান খান তার ফেসবুক পোস্টে লেখেন, তৃণমূলকে উপেক্ষা করে দলের আকাঙ্ক্ষাকে ধারণ না করায় এবং আমার রবের সন্তুষ্টির জন্য গণঅধিকার পরিষদ থেকে অব্যাহতি নিলাম। সম্মান দেবার মালিক আল্লাহ।

পদত্যাগের বিষয়টি দৈনিক আমার দেশকে নিশ্চিত করেছেন জাহিদুর রহমান খান।

জানা গেছে, গণঅধিকার পরিষদে যোগদানের আগে জাহিদুর রহমান উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকার মতিঝিল থানা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। এরপর ডাকসুর সাবেক ভিপি নুরের আর্দশে অনুপ্রাণিত হয়ে ২০২২ সালে তিনি গণঅধিকার পরিষদে যোগদান করেন। তার নেতৃত্বেই এলাকায় গণঅধিকার পরিষদের রাজনীতি শুরু হয়। পরে ২০২৪ সালে তিনি উপজেলা গণধিকার পরিষদের সভাপতি নির্বাচিত হন।

এ বিষয়ে জাহিদুর রহমান খান দুলাল বলেন, বিএনপির সঙ্গে আসন সমঝোতা করার কারণেই তারা গণঅধিকার পরিষদ থেকে অব্যাহতি নিয়েছেন। তবে দল যদি বিএনপি জোট থেকে বের হয়ে আসতে পারে তবে পুনরায় তারা দলে ফিরবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host