1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

বিএনপির মামলায় জামায়াতের প্রার্থী প্রধান আসামি

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৪১ সময় দর্শন

পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীর মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। বিএনপির মামলায় প্রধান আসামি করা হয়েছে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ও জেলা শাখার আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলকে। দুই দল পাল্টাপাল্টি বিক্ষোভও করেছে।

গতকাল সন্ধ্যায় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এ তথ্য নিশ্চিত করেন। বিএনপির পক্ষ থেকে করা মামলায় ৩২ জনের নাম উল্লেখ এবং ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বাঁধন হাসান আলীম মামলাটি করেন।

অন্যদিকে, জামায়াতের মামলায় প্রধান আসামি করা হয়েছে সাহাপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মক্কেল মৃধাকে। উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলামের করা মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত দেড়শ থেকে ২০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

জামায়াতের প্রার্থীকে আসামি করার প্রতিবাদে ঈশ্বরদীতে গতকাল বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত। শহরের রেলগেট থেকে মিছিলটি শুরু হয়ে আলহাজ্ব মোড়ে গিয়ে শেষ হয়।

অন্যদিকে, সন্ধ্যায় উপজেলার সলিপুর ইউনিয়নের জয়নগর বোর্ডঘর মোড়ে বিএনপি আয়োজিত কর্মিসভা হয়। এই সভা শেষে জামায়াত নেতা আবু তালেব মণ্ডলসহ আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা।

সূত্র: বার্তা বাজার

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host