1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

বাঁশঝাড়ে মিলল নারীর মরদেহ, পুলিশের ধারণা ধর্ষণের পর হত্যা

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৩৮ সময় দর্শন

সাভারে বাঁশঝাড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীকে শ্বাসরোধে হত্যার পর তার মুখমণ্ডল রাসায়নিক পদার্থ ব্যবহার করে বিকৃত করা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় বাঁশঝাড়ের ভেতরে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, বিকেলে কালিয়াকৈর এলাকায় গোল্ডেন লাইন নামে একটি গার্মেন্টসের পেছনে বাঁশঝাড়ে অর্ধনগ্ন অবস্থায় এক নারীর মরদেহ পাওয়া যায়। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়।

সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসেছি। গতকাল রাতে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এছাড়াও নিহত নারীর পরিচয় যাতে নিশ্চিত করা না যায় সেজন্য মুখমণ্ডলে এক ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে বিকৃত করা হয়েছে এবং অর্ধনগ্ন অবস্থায় মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে ধর্ষণ করা হয়েছে। তবে ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিহত নারীর পরিচয় নিশ্চিতের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

সূত্র : ঢাকা পোস্ট

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host