1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

বজ্রপাতে পাঁচ জেলায় ১১ জনের মৃত্যু

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৬৫ সময় দর্শন

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে সারা দেশে পৃথক বজ্রপাতের ঘটনায় অন্তত ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশের পাঁচটি জেলায় আজ শনিবার দুপুরের পর থেকে এই প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে সুনামগঞ্জ জেলায় ৫ জন, রংপুরে ২ জন, ময়মনসিংহে ২ জন এবং নেত্রকোণা ও হবিগঞ্জে ১ জন করে মারা গেছেন। 

হাওরাঞ্চলে বোরো ধান কাটার মৌসুমে এমন আকস্মিক বজ্রপাতে কৃষকদের মৃত্যুতে এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জানিয়েছেন, এই জেলায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। ধর্মপাশা উপজেলায় বজ্রপাতে হবিবুর রহমান (২২) ও রহমত উল্লাহ (১৩) নামে দুজন নিহত হয়েছেন। হবিবুর রহমান বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি দুপুরে চাচার সাথে হাওরে ধান কাটতে গিয়েছিলেন। অন্যদিকে রহমত উল্লাহ তার বাবার সাথে হাওরে থাকাকালীন বজ্রপাতের শিকার হয়।

এই ঘটনায় আহত জয়নাল হক ও শিখা মনিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাহিরপুর উপজেলায় আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮) নামে এক হাঁসের খামার শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুর ১২টার দিকে উপজেলার জামলাবাজ গ্রামে বজ্রপাতের সময় তিনি কাজ করছিলেন।

এই ঘটনায় নূর মোহাম্মদ নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন, যাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে পাঠানো হয়েছে। এছাড়া দিরাই উপজেলায় কালিয়াগোটার হাওরে ধান কাটার সময় লিটন মিয়া (৩৮) নামে এক কৃষক এবং জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরে ধান ট্রলিতে তোলার সময় নুর জামাল (২৬) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। জামালগঞ্জে বজ্রপাতে তোফাজ্জল হোসেন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন এবং দুটি গবাদি পশুর মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ ও রংপুর জেলা থেকেও বজ্রপাতে মৃত্যুর খবর পাওয়া গেছে। ময়মনসিংহে পৃথক স্থানে বজ্রপাতে ২ জন এবং রংপুরে ঝড়ের সময় মাঠে কাজ করতে গিয়ে ২ জনের মৃত্যু হয়। এছাড়া নেত্রকোণা ও হবিগঞ্জে হাওরে কাজ করার সময় ১ জন করে মোট ২ জন প্রাণ হারিয়েছেন। সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

আবহাওয়াবিদ ও স্থানীয় প্রশাসন বলছে, কালবৈশাখীর এই মৌসুমে বজ্রপাতের ঝুঁকি অনেক বেশি থাকে। বিশেষ করে হাওর এলাকায় খোলা জায়গায় কাজ করার সময় কৃষকদের বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host