1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

ফরিদপুরে ৫’শ বছরের পুরোনো শম্ভু চাঁদ ঠাকুরের আট চালা পুড়িয়ে দেওয়ার অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ১০৪৮ সময় দর্শন

ফরিদপুর(পাবনা)স্টাফ রিপোর্টারঃ গত রবিবার রাত প্রায় ১২টার সময় পাবনার ফরিদপুর উপজেলার প্রায় ৫’শ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী শম্ভুচাঁদ ঠাকুরের আট চালা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

শম্ভুচাঁদ ঠাকুর মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রফুল্ল চন্দ্র দাস জানান, রাত প্রায় ১২টার দিকে এলাকার লোকজনের চিৎকার শুনে আমি দৌড়ে এসে দেখি আট চালাটি আগুনে দাউ দাউ করে জ্বলছে। অনেক লোকজন চেষ্টা করেও আগুন নেভানো যায়নি। আধা ঘন্টার মধ্যেই আটচালাটি সম্পুর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। তিনি জানান,আটচালার মধ্যে রাখা রথ,দোলযাত্রার জিনিসপত্র,হরিবাসর,দূর্গাপুজার জিনিসপত্র এবং অনেক দূর্লভ-পুরোনো মূল্যবান জিনিসপত্র ও কাগজপত্র পুড়ে গেছে।

মঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাধন রায় হালদার বলেন, এর আগেও কয়েকবার এটি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল,যাতে আমরা এখান থেকে চলে যাই। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি দিলিপ কুমার ঘোষ এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। উপজেলা নির্বাহি অফিসার আহম্মদ আলী ও ওসি মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, তদন্ত করে সন্ত্রাসীদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host