1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

প্রোটিয়াদের হারিয়ে ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ জয়

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৬৭৬ সময় দর্শন

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৪ ‍উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৪৭ রানের লক্ষ্য ইংল্যান্ড তাড়া করেছে ৪ উইকেট ও এক বল হাতে রেখে।

রোববার পার্লে টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৬ রান করে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক ডি কক। এছাড়া জর্জ লিন্ডে ২৯ ও র‍্যাসি ফন ডার ডুসেন করেন ২৫ রান।

ইংল্যান্ডের পক্ষে ২টি উইকেট নেন আদিল রশিদ। এছাড়া একটি করে উইকেট পান জফরা আর্চার, ক্রিস জর্ডান ও টম কারান।

১৪৭ রানের লক্ষে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার মতোই শুরু থেকে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। তবে একপ্রান্তে অটল ছিলেন ডেভিড মালান। তাকে সঙ্গ দেন অধিনায়ক ইয়ন মরগান। মালান করেন ৪০ বলে ৫৫ রান। মরগান অপরাজিত ছিলেন ১৭ বলে ২৬ রানে। এ জয়ের ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host