1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

প্রধান উপদেষ্টার জাপান সফরে ১ বিলিয়ন ডলারের সহায়তার ঘোষণা আসতে পারে : প্রেস সচিব

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৫২ সময় দর্শন

নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দিতে আগামীকাল বুধবার ভোরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন। তাঁর সফরের সময় বাংলাদেশকে ১ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিতে পারে জাপান। এর মধ্যে ৫০০ মিলিয়ন বাজেটারি সহায়তা হিসেবে, ২৫০ মিলিয়ন রেলখাতের উন্নয়নে এবং ২৫০ মিলিয়ন অন্যান্য খাতের জন্য। এছাড়া দেশটির সঙ্গে ৭টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হতে পারে।

আজ মঙ্গলবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টার জাপান সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফরের সময় জাপানের পক্ষ থেকে ১ বিলিয়ন ডলারের সহায়তার ঘোষণা আসবে বলে আমরা প্রত্যাশা করছি। যার মধ্যে ৫০০ মিলিয়ন ডলারের বাজেটারি সহায়তা, ২৫০ মিলিয়ন রেলখাতের উন্নয়ন এবং ২৫০ মিলিয়ন ডলার অন্যান্য খাতের জন্য।

এই সফরে নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ৩০ মে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে সাতটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া তিনি দু’টি সেমিনারে অংশগ্রহণ করবেন।

শফিকুল আলম বলেন, জাপানে কীভাবে প্রশিক্ষিত জনবল পাঠানো যায়, বিষয়টি এবারের সফরে বিশেষ গুরুত্ব পাবে। প্রধান উপদেষ্টা আপাতত ১ লাখ জনবল সেখানে পাঠানোর লক্ষ্যমাত্রা গ্রহণ করেছেন। এর জন্য ভাষা প্রশিক্ষণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কীভাবে ভাষা প্রশিক্ষণ দিয়ে জনবল পাঠানো যায়, সে বিষয়ে গভীর আলোচনা হবে বলে জানান তিনি।

বিনিয়োগ সম্পর্কিত বাংলাদেশ বিজনেস সেমিনারের প্রসঙ্গ উল্লেখ করে প্রেস সচিব বলেন, জাপান সফরে মহেশখালী-মাতারবাড়ি অঞ্চলের উন্নয়ন উদ্যোগ (এমআইডিআই) বাস্তবায়নের বিষয় হবে ড. ইউনূসের আলোচনার প্রধান বিষয়। জাপান বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের জন্য কী কী সুবিধা দেয়া যায়, সে সব বিষয় তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। সেখানে ৩০০-এর ওপরে জাপানি বিনিয়োগকারী উপস্থিত থাকবেন বলে উল্লেখ করেন শফিকুল আলম।

এছাড়া ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে যে দ্বিপাক্ষিক বৈঠক হবে, সেখানে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করার বিষয়টিও থাকবে।

শফিকুল আলম বলেন, জাপান মাতারবাড়ি অঞ্চলে তাদের দ্বিতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করতে চায়। প্রধান উপদেষ্টা মহেশখালী-মাতারবাড়ী অঞ্চলকে সিঙ্গাপুরের মত উন্নত বন্দর এলাকায় রুপান্তর করতে চান। জাপান সফরে প্রধান উপদেষ্টা বড় বড় কোম্পানিকে এই বন্দরে বিনিয়োগের আমন্ত্রণ জানাবেন।

এর বাইরে তিনি জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে অ্যাওয়ার্ড পাবেন বলে জানান প্রেস সচিব।আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host