1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

প্রথম দিনের আপিলে বাদ পড়লেন যারা

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৫ সময় দর্শন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর ৫৬১ জন প্রার্থী যাচাই-বাছাইয়ে বাদ পড়ে। এইসব প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন। তার মধ্যে আপিলের প্রথম দিন রোববার (১০ ডিসেম্বর) ৫৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। ৩২ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করে ইসি। আর ছয়জন প্রার্থীর বিষয়ে আদেশ পরে দেওয়া হবে বলে জানানো হয়।

রবিবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শুরু হয়। শুনানি শেষে রায় প্রকাশ করা হয়। রায়ে সন্তুষ্ট না হলে প্রার্থীর উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।

আপিল নামঞ্জুর হলো যাদের

খন্দকার আহসান হাবীব (টাঙ্গাইল-৫), সৈয়দ মাহমুদুল ইলাহ (টাঙ্গাইল ৬), সোহানা তাহমিনা (মুন্সীগঞ্জ-২); মোহাম্মদ ইমরান (চট্টগ্রাম-৪), মোহাম্মদ আবুল হোসেন (ময়মনসিংহ-১০), এস এম মোর্ত্তজা রশিদী দারা (খুলনা-৪), হোসাইন মোহাম্মদ ইসলাম (যশোর-৬), কাজী এটিএম আনিছুর রহমান বুলবুল (টাঙ্গাইল-৬), মুহাম্মদ শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-৫), স্বপন কুমার সরকার (চট্টগ্রাম-৫), সুব্রত চন্দ্র সরকার (নেত্রকোণা-২), মো. আসাফুদ্দৌলা (বগুড়া-৭), মো. মোস্তাফিজুর রহমান মিলু (বগুড়া-৭), জুলফিকার আলী (বগুড়া-৭), মো. আতাউর রহমান (বগুড়া-৭), নজরুল ইসলাম মিলন (বগুড়া-৭), আনোয়ারুল কবির ওরফে রিন্টু আনোয়ার (ফেনী-৩), মো. আ. মান্নান মুসল্লী (রাজবাড়ী-১ ও ২), এস. এম আরিফুল ইসলাম (ঢাকা-৫), শফী আহমেদ (নেত্রকোণা-৪), নাহিদ ইসলাম (নওগাঁ-৬) এবং মো. নুরুল বশর (কক্সবাজার-৪)।

জাকের পার্টির ছয় জন আপিলেও প্রার্থিতা ফিরে পাননি। তারা হলেন- মো. আব্দুল হালিম মন্ডল (জামালপুর-২), মো. ছমীর উদ্দিন (নেত্রকোণা-১), মো. হাবিবুর রহমান (যশোর-৫), টিপু সুলতান (কুমিল্লা-৯), জাহাঙ্গীর আলম (কুমিল্লা-১০) ও মো. নিজাম উদ্দিন নাছির (চট্টগ্রাম-৩)।

এছাড়া বাংলাদেশ জাতীয় পার্টির মো. হানিফ দিহিদার (ঢাকা-৬) ও ওমর খৈয়াম নয়ন (গোপালগঞ্জ-২), বিএনএফের জিল্লুর রহমান (রংপুর-২) এবং বিএসপির আফাজ উদ্দিনের (নারায়ণগঞ্জ-১) আপিল নামঞ্জুর হয়েছে।

১৫ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিলের শুনানি প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ১১ ডিসেম্বর ৯৫-২০০ নম্বর আপিল, ১২ ডিসেম্বর ২০১-৩০০ নম্বর আপিল, ১৩ ডিসেম্বর ৩০১-৪০০ নম্বর আপিল, ১৪ ডিসেম্বর ৪০১-৫০০ নম্বর আপিল এবং ১৫ ডিসেম্বর ৫০১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host